প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 3, 2026 ইং
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট

৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে তা বাস্তবায়নের দাবিতে পাঁচ দিনব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন টাঙ্গাইল পৌরসভার কর্মকর্তা- কর্মচারীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের আয়োজনে পৌর ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত থাকায় কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার পরও এখনো ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।
বক্তারা আরও বলেন, পৌর কর্মচারী ও শিক্ষক-কর্মচারীরাই রাষ্ট্র পরিচালনা ও নাগরিক সেবার মূল ভিত্তি। অথচ ন্যায্য বেতন কাঠামো থেকে তারা দীর্ঘদিন বঞ্চিত। অবিলম্বে জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট জারি করে বেতন বৈষম্য দূর করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এসময় উপস্থতি ছলিনে পৌর র্কমর্কতা-র্কমচারি দাবী আদায় পরষিদরে ঢাকা বভিাগীয় সভাপতি শাহাদত হোসনে, পৌর র্কমর্কতা র্কমচারী দাবী আদায় পরষিদরে টাঙ্গাইলরে সভাপতি মোস্তাফজিুর রহমান রুবলে, সাধারণ সম্পাদক শোভন ইসলাম খান, সহ-সভাপতি মজিানুর রহমান, দপ্তর সম্পাদক আমনিুর রহমানসহ পৌরসভার র্সবস্তররে র্কমর্কতা র্কমচারীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com